নীলগঞ্জ মহাশ্মশানে বুধবার থেকে ৬ দিনব্যাপী মহানামযজ্ঞ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ নীলগঞ্জ মহাশ্মশান কমিটির আয়োজনে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ছয় দিন ব্যাপী শ্রী শ্রী তারকাব্রক্ষ মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন। সোমবার নীলগঞ্জ মহাশ্মশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

এ সময় তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭ টায় মঙ্গল প্রদীপ প্রজ¦ালনের মধ্য দিয়ে ছয় দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

দীপক কুমার রায় আরও বলেন, ছয় দিনের মহা নামযজ্ঞ অনুষ্ঠানে প্রতিদিন হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং সনাতন ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে ভক্তবৃন্দ অংশ গ্রহণ করবেন। বর্তমান সময়ে সমাজে শান্তি, সহনশীলতা ও পারষ্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা কমিটির সদস্য সচিব নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সনৎকুমার সাহা, সিনিয়র সহসভাপতি মৃণাল কান্তি দে, যুগ্ম সম্পাদক উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।