পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদান॥ খুলনার পাইকগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(৩১ মে) শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান লিপওকা ঢালী,শিহাব উদ্দীন ফিরোজ বুলু,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি।