পাইকগাছায় বাড়ির সদস্যদের অচেতন করে লুট

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে পৃথক দুটি এলাকায় দুটি বাড়িতে একই রাতে স্বর্ণালংকার,নগদ টাকা ও জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে । বুধবার শেষরাতে রাড়ুলী গ্রামের মেহেদী হাসানের(৪২) বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি বাড়ির কর্তা মেহেদী হাসান, দু-স্ত্রী শারমিন আক্তার (৩৫) ও রানী আক্তার(২৫),দুই শিশু সন্তান ফয়েজ উদ্দীন(১২),আরিজ উদ্দীনকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে। বড় স্ত্রী শারমিন তাজ্জতের নামাজ আদায় অবস্থায় তার গলায় ছুরি ধরে তাকেজ চিৎকার করতে নিষেধ করে সবাইকে অজ্ঞান করা হয়। এতে তার গলা ক্ষত হয়। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যান। এর ভেতর তিনজনের জ্ঞান ফিরলেও অন্যরা এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞান ছিলেন। অপরদিকে একইদিন রাত ৯ টার দিকে রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের আনন্দ দাশের বাড়িতে চুরি হয়েছে। এ সময় বাড়ির সকলেই জন্মাষ্টমীর অনুষ্ঠানে কাঠিপাড়া বাজারে ছিলেন। জানালা ভেঙে চোরেরা ঘরে ঢুকে বাক্স ভেঙে ৫/৬ ভরি সোনার গহনা, নগদ ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে আনন্দ জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
পাইকগাছা থানা ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখনও কোন মামলা হয়নি। তবে এ ঘটনায় কারা জড়িতদের দ্রুত খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।