পাইকগাছায় পল্লী কর্মসংস্থান সহায়তা বিষয়ক কর্মশালা

0

 

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থাৃন সহায়তা প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজীবুল ইসলামের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির মহাপরিচালক এস এম মাসুদুর রহমান,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিআরডিরি উপ পরিচালক এ কে এম আশরাফুল ইসলাম।