পাইকগাছায় জীবনের ঝুঁকি নিয়ে বাগদার পোনা আহরণ

0

পাইকগাছা(খুলনা)সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় বিভিন্ন নদ- নদীতে শুরু হয়েছে বাগদার পোনা আহরণ। অভাব অনটনের কারণে ছিন্নমূল নারী,পুরুষ ও শিশুরা জীবন বাজি রেখে শীতে জোয়ারের সময় নদীতে নেমে বাগদার পোনা আহরণ করছেন। অনেকেই একসাথে গভীর নদীতে নৌকা নিয়ে জাল ফেলে পোনা আহরণ করেন। প্রতিদিন ২ শ থেকে ৩শ পোনা প্রতিজনে আহররণ করেন। প্রতিটা পোনা দাদন নেয়া ফড়িয়াদের কাছে ৭০- ৮০ পয়সায় বিক্রি করেন। তারা পাইকগাছা উপজেলার কপোতাক্ষ, শিবসা,মিনহাজসহ বিভিন্ন নদ – নদী থেকে পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করেন বলে জানা যায়।
শিবসা নদীর তীরের রবিউল,সখিনা বেগম, আকলিমারা জানান, অনেক সময় ভোররাতে নদীতে জাল টানতে খুব ভয় লাগে। নদীতে হাংগোর, কুমির, সাপ থাকে। বিশেষ করে নদীতে সবুজ রঙ্গের বিষাক্ত এক প্রকার সাপ রয়েছে। যা কামড়ালে মানুষের বেঁচে থাকা সম্ভাবনা থাকেনা।