পাইকগাছায় চার কেজি গাঁজাসহ বিক্রেতা আটক/

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় ৪ কেজি গাঁজসহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফারুক হোসেন উপজেলার গদাইপুর ইউপির ঘোষাল গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে।
শনিবার রাত ৮ টার দিকে এসআই সাদ্দাম হোসেন, এএসআই শেখ পলাশ ও মঞ্জুরুল ইসলাম এ অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে ফারুকের বসতবাড়ির কাঠের ঘরের মাটি খুঁড়ে গাঁজা ভর্তি প্লাস্টিকের বালতি ও তার কাছে থাকা বাজারের ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার পরিমাণ ৪ কেজি। এ সময় তাকে আটক করা হয়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।