পাইকগাছায় ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি আটক

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার গড়ইখালীতে জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি আটক হয়েছে। এসময় জুয়ার আসর থেকে টাকা, খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। গত সোমবার রাত ১০ টার দিকে গড়ইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন গাইনসহ কয়েকজন জুয়া খেলছিল। ফকিরাবদের জনৈক ব্যক্তির বাড়িতে জুয়া খেলা হচ্ছে এ সংবাদ পেয়ে বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশের আইসি মনির হোসেন অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ইউপি সদস্য আক্তার হোসেন গাইন, আব্দুল হান্নান, রেজাউল ইসলাম, মনির হোসেনকে আটক করে।
ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।