পাইকগাছায় অগ্নিকাণ্ড দুই নারীর ঘর ভস্মীভূত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের গাংরখি আবাসনে দুই নারীর ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম  জানান। সকালে ক্ষতিগ্রস্তরা ইউনিয়ন পরিষদে গেলে ক্ষতিগ্রস্ত খালেদা বেগম ও সুফিয়া বেগমকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম তাদের সরকারিভাবে সহায়তা করা হবে বলে আশ্বাস দেন। আগুনে পুড়ে তাদের সবকিছুই ছাই হয়ে গেছে বলে স্বামী পরিত্যক্তা খালেদা ও সুফিয়া জানান।