পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই মহিলাকে আর্থিক সহায়তা প্রদান

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় উপজেলা পরিষদের পক্ষ থেকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত আবাসন প্রকল্পের দু-স্বামী পরিত্যক্তা মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ২০ হাজার করে ৪০ হাজার টাকা প্রদান করেন খুলনা -৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সম্প্রতি উপজেলার গড়ইখালী ইউনিয়নের গাংরখি আবাসন প্রকল্পের বাসিন্দা সুফিয়া খাতুন ও খালেদা বেগমের দুটি ঘর ভস্মীভূত হয়।