নয়ন চৌধুরী সংকটময় মুহূর্তে দলের নেতৃত্ব দিয়েছেন : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ আসর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত এ নেতাকে স্মরণ করে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌধুরী শহিদুল ইসলাম নয়ন সকল সংকটময় মুহূর্তে দলের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি একইভাবে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের শেষ ভরসার জায়গা ছিলেন। দলের সভাপতি যে একজন অভিভাবক সেটি তিনি তার কথাবার্তা,আচার-আচরণ-কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ দিয়েছেন। প্রকৃত অর্থে যদি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের প্রতি শ্রদ্ধা জানাতে হয় তাহলে তার দেখানো পথকে আমাদের অনুসরণ করতে হবে।
অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তৃতায় গত মঙ্গলবার খুলনা বিভাগীয় রোডমার্চ ও জেলা বিএনপির পথসভা সফলে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখায় জেলা বিএনপির সকল ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা কমিটির সদস্য অ্যাড.জাফর সাদিক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, কাজী আজম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।


স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) জানান, জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৩ তম মৃত্যুবার্র্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, ফারুক হোসেন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আব্বাস উদ্দিন, ফারহাদ হোসেন, মাসুদ পারভেজ রুবেল, কাজী ইমরান, হাফিজ মাহমুদ, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। পরে প্রয়াত চৌধুরী শহিদুল ইসলাম নয়নের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।