নড়াইলে শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক অভিভাবকত্ব শীর্ষক কর্মশালা

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলের কালিয়ায় শিশু নির্যাতন প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় ও ইউনিসেফ আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপপরিচালক মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের আহবায়ক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াকিউজ্জামান, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা ওহিদ সরদার, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মঈনউদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার শহিদুল্লাহ প্রমুখ।