শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নুর মোহাম্মদ গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ খোকাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে শার্শা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানার এসআই আশীষ সরকার রোববার দিবাগত রাত দেড়টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।