নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র মামুন সমাদ্দার (২২) নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। নিহত মামুন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলচালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত কাজেম আলীর হাত-পা ভেঙে গেছে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।