নড়াইলে বিএনপির বিক্ষোভ

0

 

নড়াইল সংবাদদাতা॥ ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমকে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির নড়াইল জেলা শাখার উদ্যোগে বাসগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফসিয়ার রহমান, নড়াইল জেলা কৃষকদলের সভাপতি নবীর হোসেন, নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত কবির রুবেল প্রমুখ।