নড়াইলে দুর্গাপুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সদর থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল সদর থানা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সরকার, অসীম কাপুড়িয়া।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।এছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোনো ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহ্বান জানান বক্তারা। মতবিনিময় সভায় বিভিন্ন পূজা মন্ডপে নেতৃবৃৃন্দসহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।