নড়াইলের সিংগাশোলপুর ইউপির সাবেক চেয়ারম্যান উজ্জলের মুক্তির দাবিতে মানববন্ধন

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পার্ব্বতী বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি ও গোবরা বাজার কমিটির সভাপতি উজ্জল শেখের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গোবরা বাজার এলাকায় ঘন্টাব্যাপী চলা মানবন্ধন ও সমাবেশে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের শিক্ষার্থী এলাকার নারী-পুরুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গোবরা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান,হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, মোসা. নাজমা খাতুন, সিংগাশোলপুর মহিলা ইউপি সদস্য শাহিনা আকতার প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষরা সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মুক্তির দাবি জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা হয়। হামলাকারীদের দেওয়া আগুনে নিউটন গাজীর বাড়িতে থাকা তার প্রাইভেট কার পুড়ে যায়। এ সময় আরও একটি বাড়িতে ভাংচুর চালানো হয়। এ ঘটনায় নিউটন গাজী বাদি হয়ে গোবরা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জল শেখকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ৪ জুন দুপুরে নড়াইল- গোবরা সড়কের সদর উপজেলার কাড়ারবিল এলাকা থেকে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল ও তার সহযোগী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ।