নিজের অস্ত্রের গুলিতে বিজিবি সদস্য পারভেজ আলমের আত্মহত্যা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাপদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগর নীলডুমুর বিজিবি ক্যাম্পে কর্মরত এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে ল্যান্স নায়েক  পারভেজ আলম (৩০)   আত্মহত্যা করেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার দিকে ১৭, ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে মৃত হেলাল উদ্দীনের ছেলে। সহকর্মীরা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার নিশ্চিত করেন।  শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সুরতহাল রিপোর্টে জানা গেছে। এ বিষয়ে ১৭, নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।