নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনু ও যুগ্ম- আহ্বায়ক নজরুলকে দল থেকে অব্যাহতি

0

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা বিএনপির সিদ্ধান্তক্রমে তাদের অব্যাহতি দেওয়া হয়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

দলের এই জ্যেষ্ঠ নেতার স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে নাভারণ ইউনিয়নের চার বিএনপি নেতাকে বহিষ্কার এবং দলীয় পরিচয়দানকারী ১৫জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে সতর্ক বার্তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাভারণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য রজব আলী, তবিবর রহমান তবি ও তরিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুরের মো. নাহিদ, চাঁদেরপোলের মো. মিজান, সোহাগ ডাক্তার, মামুন, মো. বাবু, মো. রফি, আব্দুর রশিদ, মো. তারেক ও ইদ্রিস আলী, হাড়িয়ার মো. অসিম, ও জাহিদ আলী, পাঁচপোতার মো. জসিম, হাদিপুরের বাবু এবং বায়সার মিলন হোসেন ও মিজাক আলী নামের দুষ্কৃতকারীরা বিভিন্ন অপকর্মে জড়িত এবং নিজেদের বিএনপি কর্মী বলে পরিচয় প্রদান করছেন।

প্রকৃতপক্ষে তারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য নন। তাদের সাথে দলের সকল নেতাকর্মীকে কোনো সংশ্রব না রাখতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তি।