নাবিল আহমেদ ও নীরার পক্ষে ইছালিতে কম্বল বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পক্ষে ইছালী ইউনিয়নে কম্বল বিতরণ অব্যহত রয়েছে। শনিবার বিকেলে ৫ ও ৭ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম তাদের হাতে কম্বল তুলে দেন। এর আগে সকালে এমপির পক্ষে ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে ২ গাড়ি ইট প্রদান করেন তিনি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাব, যুবলীগ নেতা নাজমুল হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান ও খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাক আহম্মেদ।