নওয়াপাড়ায় জাহাজ থেকে নদে পড়ে শ্রমিক নিহত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগ(যশোর)॥ নওয়াপাড়া ভৈরব নদে পড়ে এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ শরিফুল ইসলাম সাগরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।  নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদে নেমে আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে নওয়াপাড়া নদী বন্দরের মের্সাস চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শরিফুল ইসলাম সাগর (৩৫) যশোরের বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তোরাব আলী শিকদারের ছেলে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে জানতে পারি নদে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। সাথে সাথে খুলনার ডুবুরিদের খবর দেয়া হয় । পরে তারা এসে তার সন্ধান করতে থাকেন। আট ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দরের পীর বাড়ি ঘাট থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ শ্রমিকের খালাতো ভাই ইসমাইল হোসেন জানান, এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান শরিফুল ইসলাম সাগর (৩৫)।