দ্রুত গতির দুই বাহনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়া উপজেলার অন্তরামপুর গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী এক শিুশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মোটরচালিত ভ্যানটিও ছিল দ্রুত গতির।
নিহত আদুরী খাতুন (১) বাঘারপাড়ার নারকেলবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছেন,  বৃহষ্পতিবার সকাল ৮ টার দিকে মাতা হিরানুর বেগমের সাথে আদুরী খাতুন মোটরচালিত একটি ভ্যানে আসছিল। পথের মাঝে নারকেলবাড়ীয়া- চাড়াভিটা সড়কের অন্তরামপুরে পৌঁছালে বেপরোয়াগতির একটি মোটরসাইকেল এসে ভ্যানের সামনে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার উপর উল্টে গেলে মা ও মেয়ে ভ্যানের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের যশোর ২৫০শয্যা হাসপাতালে আনেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আদুরী মারা যায়।