দৈনিক ফুলতলা প্রতিদিনের যশোর ব্যুরোর অফিস উদ্বোধন

0

রোববার সকালে যশোর শহরের যশোর- খুলনা মহাসড়কের ( কোল্ড স্টোরেজের পূর্ব পাশে) দৈনিক ফুলতলা প্রতিদিনের যশোর অফিসের উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। প্রধান আলোচক ছিলেন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। উদ্বোধক ছিলেন, দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সুমন সরদার। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক প্রভাতফেরী সম্পাদক ফকির শওকত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ওসি(তদন্ত) শফিকুল ইসলাম, অ্যাডভোকেট এম এ গফুর, ইউপি চেয়ারম্যান শামীম রেজা, ফাতেমা আনোয়ার, গাজী শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু প্রমুখ। উপস্থিত ছিলেন, খন্দকার আশিকুর রহমান টনি, শাহীন হোসেন, তরিকুল ইসলাম, জাহাঙ্গীর সরদার প্রমুখ। বিজ্ঞপ্তি।