তালায় সড়ক দুর্ঘটনায় নিহত বিজিবি সদস্যের দাফন সম্পন্ন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ট্রাকচাপায় নিহত বিজিবির নায়েক শাহিদুর রহমান শিশিরের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জুন) ভোরে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর দাখিল মাদ্রাসার মাঠে তার জানাজা হয়। তিনি শাহাজাতপুর গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনেরা জানাজায় অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, মাতা-পিতা ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর বিকেবাড়ি সংযোগ সড়ক এলাকায় ট্রাকচাপায় মারা যান তিনি। এ সময় সাত বিজিবি সদস্য আহত হন।