তালায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তিমেলা শুরু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ।। সাতক্ষীরার তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তিমেলা শুরু হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
মেলা উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস। অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সঞ্চালনায় প্রধান তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস প্রমুখ।