তালায় চলাচলের পথ বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ !

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় হরিশচন্দ্রকাটি গ্রামে চলাচলের পথ বন্ধ করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। অসহায় চারটি পরিবারের অনুরোধ উপেক্ষা করে এই প্রাচীর নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) হরিশচন্দ্রকাটি গ্রামে মৃত তমেজউদ্দীন মোড়লের ছেলে সাজ্জাত মোড়ল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
সাজ্জাত মোড়ল জানান, হরিশচন্দ্রকাটি গ্রামে সাইদুল মোড়ল, সোহরাব মোড়ল,আব্দুল্লাহ মোড়ল শরিকরা ৫০ বছরেরও বেশি সময় থেকে চলাচলকারী রাস্তাটি অবৈধ ভাবে গায়ের জোরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ করেছে। যার কারণে চারটি পরিবারগু বাড়িতে যাতায়াত করতে পারছে না। সাজ্জাত মোড়ল গং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সাইদুল মোড়ল জানান, তাদের নিজের জমিতে সীমানা প্রাচীর তৈরি করেছে। তারা অহেতুক মিথ্যা অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হবে।