তালায় ঘের নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩

0

 

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় মাছের ঘের নিয়ে বিরোধে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকালে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম (৪১), তার স্ত্রী রিনা খাতুন (৩০) ও পরাজিত প্রার্থী আব্দুল আলিম (৩৫)। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়,আগোলঝাড়া গ্রামের শামসুল মোড়লের ছেলে ইউপি সদস্য শেখ আছাদুল ইসলামের সাথে একই এলাকার নূর আলী মোড়লের ছেলে আব্দুল আলিমের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আগোলঝাড়া গ্রামে আব্দুল আলিম শেখ আছাদুলের ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম ও তার স্ত্রী রিনা খাতুন এবং আব্দুল আলিম আহত হয়।
আহত ইউপি সদস্য আছাদুল জানান, এবছর জানুয়ারি মাসে আমাদের গ্রামের পাশে দধিসরা বিলের ঘেরটি আমি রেজিস্ট্রি ডিট করে ভোগ দখলে আছি। কিন্তু আলিম ওই ঘের জোর দখল করতে ব্যর্থ হয়ে আজ সকালে আমার ওপরে হামলা চালায়। আমি ও আমার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, ঘেরের বিষয় কথা বলতে গেলে সকালে আমার ওপর হামলা চালায়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।