তালায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুবসংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সদরের ভাদড়া-বাউকোলা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে নারায়ণগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেস ক্লাবের আহ্বায়ক এমএ হাকিম প্রমুখ।