তালার খেশরায় শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন

0

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপের স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করা হয়। আহসান হাবিব গোলদারকে আহবায়ক এবং আব্দুল মজিদ মোড়লকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনিত হয়েছেন আবুল কালাম আজাদ শেখ, রনি মোড়ল, আসাদুজ্জামান গাজী ও সদস্য সাইফুল মোড়ল, মিজানুর রহমান মোড়ল, মিন্টু রহমান গাজী, সাইফুল মোড়ল, আব্দুস সবুর শেখ, মিলন সরকার, কমলেশ মন্ডল, সুরঞ্জন সানা, অনিমেষ মন্ডল, হারান মন্ডল, অনিমেষ সরকার, শহিদুল ইসলাম জোয়াদ্দার, তারিকুল ইসলাম তারিক, সমিত কুমার দাশ, মুর্শিদ আলমসহ অন্যঅন্যরা।