তরিকুল ইসলামের স্মরণসভা ২০ নভেম্বর

0
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বর্ষীয়ান রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত জননেতা তরিকুল ইসলামের স্মরণসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত ১৪ নভেম্বরের স্মরণসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম আরও জানান, যশোর জেলা বিএনপি আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ছাড়াও কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ ও সময় অনুযায়ী স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।