ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে এক জনের মৃত্যু

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় বাইসাইকেল থেকে পড়ে এবং বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের হেকমত আলী গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৩৫) পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি শনিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে বাইসাইকেলে চুকনগর বাজারে যাচ্ছিলেন। এসময় ঝোড়ো বাতাসে সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যন। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা রবিউল গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।