ডুমুরিয়ায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত হয় এ,কে,বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন। সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি অভিভাবক সদস্যের জন্যে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১২ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন বিশ্বজিৎ মন্ডল, প্রোজিৎ মন্ডল, দেবব্রত মন্ডল, দেবাশীষ মন্ডল ও সংরক্ষিত অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিদ্যা রানী মন্ডল। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিহারী মন্ডল।
অন্যদিকে গত শুক্রবার অনুষ্ঠিত হয় উপজেলার বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন। বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৪ জন অবিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩২০ জন ভোটরের মধ্যে ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন মোঃ মোস্তাক বিশ্বাস (১৬৮), মান্নান সরদার (১৬৬), মোঃ কামরুজ্জামান (১৬১) ও শক্তিপদ সরকার (১৫৬)। এখানেও প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জি এম শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী এবং ইউপি সদস্য মশিয়ার রহমান।