ফুলতলায় ইউপি সদস্যসহ পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

0

 

ফুলতলা (খুলনাৃ) অফিস॥ ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইউপি সদস্যসহ পরোয়ানাভুক্ত ৮আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন ফুলতলা ইউনিয়নের খানজাহানপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শেখ খলিলুর রহমান, পয়গ্রাম কসবা এলাকার মৃত কাজী গোলাম মোক্তাদেরের ছেলে কাজী মোজাফ্ফর হোসেন, মৃত কাজী আব্দুল ওহাবের মেয়ে কাজী শামছুন্নাহার বেগম, কাজী মোজাফ্ফর হোসেনের ছেলে কাজী আনোয়ার হোসেন, গাড়াখোলা এলাকার মৃত লুৎফর সরদারের ছেলে মো. আকবর সরদার, সিদ্দিক মহলদারের.ছেলে মাসুদ মহলদার, জামিরা ইউনিয়নের ধোপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্যার ছেলে সোহাগ মোল্যা, পিপরাইল এলাকার মো. দাউদ মোল্যার ছেলে মো. রিকাবুল মোল্যা। তারা সিআর ও জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার বলেন, আসামিদের গ্রেফতার করে খুলনা জেলা আদালতে পাঠানো হয়েছে।