টানা চতুর্থ দিন করোনায় মৃত্যু নেই

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশে ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা চতুর্থ বারের মতো করোনায় মৃত্যুশূন্য দিন পার করলো দেশ। এর আগে গত ২৪, ২৫ ও ২৬ মার্চ করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, বাংলাদেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জন। রোববার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭৩ জন করোনা রোগী। এ নিয়ে করোনামুক্ত হলেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন। উল্লিখিত সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।