যশোর ইনস্টিটিউট পুরনো গৌরব ফিরে পাবে, আশাবাদ অধ্যাপক নার্গিস বেগমের

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার যশোর ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, যশোরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুস্থ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত।

তিনি বলেন, “যশোর ইনস্টিটিউটের বি. সরকার মঞ্চে অসংখ্য প্রতিবাদী নাটক মঞ্চস্থ হতে দেখেছি। তবে সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি কিছুটা হলেও তার ঐতিহ্য হারিয়েছে। বর্তমানে দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রের সুবাতাস বইছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আমি আশাবাদী, প্রতিষ্ঠানটি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সভাপতি ড. শাহনাজ পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, পাঠাগারবিষয়ক সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক বাপ্পু, সদস্য নুরুল আরেফিন, ইসরাত শাহে টিপসহ অন্যান্য অতিথিরা।

উল্লেখ্য, তিনটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন উৎসবে মোট ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ক-গ্রুপে অন্তু বৈরাগ্য প্রথম, হাবিবুল বাশার আনসারী দ্বিতীয় এবং জিনিয়ামিন রাইসা তৃতীয় স্থান অর্জন করে। খ-গ্রুপে আরাফ আইয়ান প্রথম, সমৃদ্ধী চৌধুরী দ্বিতীয় এবং শেখ নুসাইবাহ নূরাঈন তুলতুল তৃতীয় হয়। গ-গ্রুপে জাইফ রাফসান রহমান প্রথম, নুর এ আয়েশা আয়াত দ্বিতীয় এবং অর্নিভ চন্দ তৃতীয় স্থান লাভ করে।