ঝিনাইদহের মহেশপুরে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

0

লোকসমাজ ডেস্ক :ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ছয় জনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে ৫৮ বিজিবি।

আজ শনিবার ভোর ৫ টার দিকে সীমান্তের সামন্তা বিওপির ৫৫ নম্বর পিলার এলাকার গেইট দিয়ে বিএসএফ তাদেরকে পুশইন এর চেষ্টা করে। এদের মধ্যে ৪জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। ওই এলাকায় জোরদার করা হয়েছে বিজিবির টহল।

মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল রফিকুল আলম জানান, আজ ভোর ৫ টার দিকে মহেশপুর সীমান্তের সামন্তা এলাকার ৫৫ নম্বর মেইন পিলারের নিকটে মেইন গেইট খুলে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প থেকে ৪ জন পুরুষ ও ২ জন নারীকে পুশইনের চেষ্টা করে। সেসসময় বিষয়টি বিজিবি’র নজরে আসলে তারা বাঁধা দেয়। বর্তমানে ওই ৬ জন নারী পুরুষ বর্তমানে সীমান্তের শুন্য লাইন হতে ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ওই এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্তায় রয়েছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।