ঝিনাইদহে সাঁতার শিখন বিষয়ক সভা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ঝিনাইদহে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা ও সাঁতার শিখন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। অনুষ্ঠানে সাঁতারের প্রয়োজনীয়তা ও সাঁতার না জানার কারণে মৃত্যুর বিষয়ে নানা আলোচনা করা হয়। ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম, ইসমাইল হক শান্তি জোয়ার্দ্দার, ব্যবসায়ী নিয়ামুল করিম টিপু, সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফিজুর রহমান বিপ্লব, সহকারী পরিচালক কাজী আলী আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় ওই বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।