ঝিনাইদহে পলাতক আসামি সন্ত্রাসী মিঠু গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের ত্রাস ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। সাগান্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার গ্রেফতারকৃত মিঠু সদর উপজেলার বকসিপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইন মামলায় ওয়ারেন্ট ছিল। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, বুধবার গোপন সংবাদ পেয়ে মিঠুকে বৈডাঙ্গা বাজার থেকে গ্রেফতার করে। সদর থানার সাব-ইনস্পেক্টর রোকন আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। আসামী মিঠুর বিরুদ্ধে অস্ত্র, খুন, গুম, চাঁদাবাজি, ডাকাতি ও নারী-নির্যাতনসহ ১০টি মামলা রয়েছে। আসামি মিঠুকে গত বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।