রামপালে পুষ্টি সমন্বয় কমিটির সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, পিআইও মো. মতিউর রহমান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার বিশ্বাস, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ওয়ার্ল্ডভিশন রামপাল এডিপির ম্যানেজার ফুলি সরকার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ।