ঝিকরগাছা জাগরণী সংসদের সম্পাদক আনারুল ইসলামের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার ক্রীড়া সংগঠন জাগরণী সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আনারুল ইসলাম (৪৩) বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় লাশ দাফনের সময় নির্ধারন হয়নি বলে জাগরণী সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান কামাল জানিয়েছেন।
এদিকে মরহুম আনারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ঝিকরগাছা ফ্রেন্ডস্ টুয়েন্টি যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইয়াউর রহমান, সাবেক সভাপতি ইয়াকুব আলী, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহসভাপতি তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাজাহান আলী, সদস্য আক্তারুল ইসলাম রিপন, এনামুল হক ডন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল্লাহ আল মামুন, শাহাদাৎ হোসেন, কামানুর রহমান, শাহিন আহম্মেদ, আসাদুজ্জামান টুটুল, জামারুল ইসলাম, রুহুল আমীন, তানজির আহম্মেদ সবুজ, আসাদুল হক, মাহামুদুল হাসান সবুজ, মঞ্জুরুল আলম টুটুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।