ঝিকরগাছা উপজেলা বিএনপি নেতা আব্দুল আলিমের দাফন সম্পন্ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ মে)  বাদজোহর স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মোবারকপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে শনিবার ভোরে তার মরদেহ ঝিকরগাছার বাড়িতে আনা হয়। এসময় মরহুমের বাড়িতে আসেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি আব্দুল আলিমের রূহের মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ ছাড়া ঢাকা থেকে এসে মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।
জানাজায় আরও অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ ইসহক, আলহাজ মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, হাজী আনিছুর রহমান মুকুল, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, ইমরান সামাদ হাসান নিপুন, আশফাকুজ্জামান খান রনি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুণ অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, জামায়াত নেতা অ্যাড. হাবিব কাইসার, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের ছোটভাই ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ শফিউল আলম রুমি, মরহুমের ভাইপো ইমরান হাসান সামাদ নিপুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ ইসহক, ঝিকরগাছা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, পিরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুশফিকুর রহিম, মোবারকপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রশিদ প্রমুখ।
এর আগে সকালে মরহুমের বাড়িতে আসেন যশোর জেলা মহিলাদলের সভাপতি রাশিদা রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, নগর মহিলাদলের সাধারণ সম্পাদক সাবিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক মুক্তা খাতুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আব্দুল আলিম রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল সার্ভিসেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে ইন্তিকাল করেন।