ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রানা গ্রেফতার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানাকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। দিনভর বাড়ির মধ্যে থেকে শুক্রবার (২৬ মে) সন্ধ্যার আগে প্রতিবেশী একজনের মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন রানা। এ সময় বাড়ির বাইরে রাস্তায় উঠে কয়েক’শ গজ যাওয়ার পর  আশরাফুল আলম রানাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। আগামীকাল শনিবারের যশোরের সমাবেশকে বাধাগ্রস্ত করতে পুলিশ একের পর এক নেতাদের গ্রেফতারসহ বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে বলে ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু জানিয়েছেন।