ঝিকরগাছায় ১০টি সোনার বারসহ দুই জন আটক

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছা থানা পুলিশ ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ দুই জনকে আটক করেছে। আটকরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহাজান আলীর ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে শাহীন আলম (৩৩)।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কায়েমকোলা বাজারের ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল আরোহী ওই দুই জনকে আটক ও তল্লাশি চালিয়ে উল্লিখিত সোনার বার উদ্ধার করে পুলিশ।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে গোপনে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কায়েমকোলা বাজারে অবস্থান নেয়। সেসময় সন্দেহভাজন দুই জনের শরীর তল্লাশি করা হয়। এসময় মাসুম বিল্লাহের কোমরে বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশটি সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে চারপিসের প্রতিটির ওজন এক কেজি, বাকি ছয়পিসের ওজন প্রতিটির ১০০ গ্রাম।