ঝিকরগাছায় সাবেক কাউন্সিলর মতিয়ারা বেগমের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা পৌরসভার পারবাজার থানা মোড় এলাকার বাসিন্দা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহর আলীর স্ত্রী, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চৌধুরী মতিয়ারা বেগম (৬০) যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার স্বামী, এক ছেলে, অস্ট্রেলিয়া প্রবাসী এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। এদিন আসরবাদ ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রথম ও মাগরিববাদ পারবাজার হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারবাজারের জাগরনী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।