ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ফিকচার

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ খেলায় হোক তারুণ্যের পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে জার্সি উন্মোচন ও খেলার ফিকচার ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় ঝিকরগাছা শহরের ডায়মন্ড প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি।

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক ফুটবলার মনিরুজ্জামান পেন্টি, মোস্তাফিজুর রহমান মুন্না, টনি মণ্ডল।

এ সময় বক্তব্য রাখেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল খান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল খায়ের, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, শংকরপুর ইউনিয়ন বিএনপির পক্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাকন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা সুলতানা মুন্নি বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তিনি এমন আয়োজনকে স্বাগত জানিয়ে টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন এবং খেলার ফিকচার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে ক্রীড়াপ্রেমী, সংগঠক, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগামী শুক্রবার (২৪ জুলাই) ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।