ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) ঝিকরগাছা উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও ওষুধ ব্যবসায়ীরা।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) স্থানীয় ডায়মন্ড প্লাজার অডিটোরিয়ামে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি ও রাজু মেডিকেল ফার্মাসির প্রোপাইটর মোঃ আবু মুছা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিডিএস যশোরের সভাপতি জনাব এ. এম. জামাল উদ্দিন বিলু।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং যশোর পবিস-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম গোলাম কাদীর।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল মোমিন সুমন ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। এসময় উপজেলার সাধারণ ওষুধ ব্যবসায়ী ও কেমিস্টরা উপস্থিত ছিলেন।