ঝিকরগাছায় বিএনপি নেতা হুমায়ুন কবিরের সুস্থতা কামনা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, এনামুল হক, নুর মোহাম্মদ, তবিবর রহমান, শফিউল্লাহ খান লিটন, পৌর বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম, শাহাজাহান আলী, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল রেজা সাগরসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে বিএনপি নেতা হুমায়ুন কবিরের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। উল্লেখ্য, বিএনপি নেতা হুমায়ুন কবির বর্তমানে রাজধানী ঢাকার ইব্রাহিম কার্ডিওলজি হাসপাতালে চিকিৎিসাধীন রয়েছেন।