ঝিকরগাছায় বিএনপি নেতা মোস্তফার মায়ের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামানের মা আহার বানু (৯৫) বার্ধক্যজনিত কারণে রোববার সকালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (২৮ মে) জোহরবাদ দেউলি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সরদার শহিদুল ইসলাম, গোলাম কাদের বাবলুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।