ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল গ্যারেজ মালিক নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ গ্রামে বৃহস্পতিবার রাতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছে। আব্দুর রাজ্জাক দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামের। বাঁকড়া বাজারে তার মোটরসাইকেল গ্যারেজ আছে।
নিহতের পুত্র মাসুদ পারভেজ জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার পিতা আব্দুর রাজ্জাক দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে হাজিরবাগ গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পিকআপ এসে মোটরসাইকেলের সামনে জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. তানিমুল হক মৃত ঘোষণা করেন