ঝিকরগাছায় পাচার হওয়া ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পাচারের শিকার ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পেন ফাউন্ডেশনের উদ্যোগে মানবপাচারের শিকার ২৭ জন ভিকটিম ও তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র ও উন্নতমানের ড্রাইকেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম। পেন ফাউন্ডেশনের সভাপতি মো. সফিয়ার রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম প্রমুখ।