ঝিকরগাছায় নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি আল আমিনের

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নিখোঁজের ৭দিন পরও সন্ধান মেলেনি ১০বছরের শিশু আল আমিনের। এ ব্যাপারে গত মঙ্গলবার ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন আল আমিনের মামা আবু বক্কর সিদ্দীক। আল আমিন উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের মৃত-রানা সরদার ও রিপা বেগমের একমাত্র ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আল আমিন সাইকেলসহ নিখোঁজ রয়েছে। কয়েকদিন ধরে সকল স্বজনসহ সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। কেউ সন্ধান পেলে ০১৯৭১-৯৬৯৬৬০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ আল আমিনের মামা আবু বক্কর সিদ্দীক।